Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় ট্রাকচাপায় রাজমিস্ত্রী নিহত

Icon

বগুড়া প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১০:১৭ পিএম

বগুড়ায় ট্রাকচাপায় রাজমিস্ত্রী নিহত

ছবি : সংগৃহীত

বগুড়ার কাহালুতে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।  বুধবার রাত আটটার দিকে বগুড়া–নওগাঁ মহাসড়কের মুরইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন আলী (২৩) কাহালু উপজেলার কালাই কর্নিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি আবু তাহেরের ছেলে। আহতরা হলেন মোস্তফা ও সালাম। তাঁরা বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুমনসহ আটজন রাজমিস্ত্রী কাজ শেষে আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বগুড়ার হাকিরমোড় এলাকা থেকে একটি অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে মুরইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে হঠাৎ ভ্যানটির এক্সেল ভেঙে যায়। এতে ভ্যানটি উল্টে গেলে যাত্রীরা সড়কে পড়ে যান। এ সময় নওগাঁ থেকে আসা একটি ট্রাক সুমনকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আহত হন আরও দুজন।

আহত সালাম জানান, ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার পরই দুর্ঘটনাটি ঘটে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর সুমনের মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত দুজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন