শেরপুরে ২৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
শেরপুর (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১০:১৪ পিএম
বগুড়ার শেরপুরে ২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ আকিজুল হাসান জীবন (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কুসুম্বি ইউনিয়নের গোসাইবাড়ী বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আকিজুল হাসান জীবন শেরপুর থানার উত্তর সাহাপাড়া গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই এলাকায় অবস্থানকালে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুদ্দিন জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।



