Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা

Icon

বগুড়া প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১০:১১ পিএম

বগুড়ায় বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট এলাকায় এলপিজি গ্যাস সিলিন্ডার সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করায় মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১ এপ্রিল ) বিকেলে  কুন্দারহাট এলাকার মা কোহিনুর ভ্যারাইটি স্টোরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার বলেন, দোকানটিতে দৃশ্যমান স্থানে কোনো মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছিল। এর প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী দোকানের মালিক আব্দুল করিমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

এছাড়া তাকে ভবিষ্যতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি না করার জন্য সতর্ক করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন