Logo
Logo
×

সারাদেশ

নরসিংদীতে চোরাই ডিজেল জব্দ, বাবা ছেলে গ্রেপ্তার

Icon

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পিএম

নরসিংদীতে চোরাই ডিজেল জব্দ, বাবা ছেলে গ্রেপ্তার

নরসিংদীর বেলাবতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই ডিজেল তেলসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার (১ এপ্রিল) বিকালে উপজেলার নারায়নপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর পাশে একটি দোকানে অভিযান চালিয়ে ডিজেল জব্দসহ তাদের আটক করা হয়।

নরসিংদী ডিবি পুলিশের ওসি মো: আবুল কায়েস আকন্দ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলো- রায়পুরা উপজেলার সায়দাবাদ এলাকার সাহাদ মিয়ার ছেলে মো: রহিজ মিয়া (৪৫) এবং তার ছেলে শফিকুর রহমান (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, চোরাই তেল মজুদের গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ দল বেলাব উপজেলার নারায়নপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে নারায়নপুর বাসস্ট্যান্ড থেকে প্রায় ২০০ গজ পূর্ব দিকে একটি দোকানের ভেতর থেকে ৪২০ লিটার চোরাই ডিজেল তেল উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়দের মতে, তারা দীর্ঘদিন ধরেই চোরাই তেল মজুত করে ব্যবসা করে আসছিল। অবশেষে পুলিশের অভিযানে বিষয়টি সকলের সামনে আসে। এই অভিযানের ফলে এলাকায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

নরসিংদী ডিবি পুলিশের ওসি মো: আবুল কায়েস আকন্দ জানান, সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই ডিজেল জব্দসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বেলাব থানায় পুলিশ বাদি হয়ে চোরাকারবারি মামলা দায়ের করেছে এবং বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন