Logo
Logo
×

সারাদেশ

শেরপুরে ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

Icon

শেরপুর (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পিএম

শেরপুরে ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

বগুড়ার শেরপুর উপজেলায় কর্মরত স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু। বুধবার (১ এপ্রিল) বিকাল সাড়ে তিনটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউএনও সাইদুজ্জামান হিমু। মতবিনিময়কালে তিনি উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনা করেন। তিনি বলেন, স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত সাংবাদিকরা উপজেলার স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থা, যোগাযোগ অবকাঠামো এবং স্থানীয় বাজার মনিটরিংয়ের নানা সমস্যার বিষয় তুলে ধরেন। ইউএনও মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় প্রেসক্লাব, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আকরাম হোসেন, আবদুল মান্নান, দীপক সরকার, কামাল আহমেদ, সবুজ চৌধুরী, সুজিদ, মোঃ নজরুল ইসলাম জাকি, নাহিদ আল মালেক, আবু বকর ছিদ্দিক, শহিদুল ইসলাম শাওন, জাহিদ হাসান, রুহুল আমিন, বাধন কুমার, তাইজুল ইসলাম, নাহিদ হাসান রবিন, রাশেদুল হক, শুভ কুন্ডু, মোমিন, মিল্লাত, মোতালেব ও রুকুন আহমেদ।

সভায় সাংবাদিকরা উপজেলার উন্নয়নে প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একইসঙ্গে তারা সত্যনিষ্ঠ ও জনকল্যাণমুখী সংবাদ পরিবেশনের প্রতিশ্রুতি দেন।

মতবিনিময় সভাটি প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন