Logo
Logo
×

সারাদেশ

শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১২:০৬ পিএম

শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সিরাজনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে অটোরিকশার চালক হান্নান মিয়া (৩৫) শ্রীমঙ্গলের উত্তর ভাড়াউড়া গ্রামের বাসিন্দা। অন্য দুজনের পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়রা চারজনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। পরে আরও একজনের মৃত্যু হয়।

শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তাদের মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে রাখা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন