Logo
Logo
×

সারাদেশ

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

Icon

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০২:২৭ পিএম

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

নরসিংদী শহরে ট্রেনে কাঁটা পড়ে অজ্ঞাত (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে নরসিংদী শহরের বিলাসদী জিরো পয়েন্ট এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদী রেলস্টেশনের পার্শ্ববর্তী এই জনবহুল এলাকায় প্রতিদিন অসংখ্য পথচারী রেললাইন পারাপার করে বটতলা, জজ কোর্ট, ডিসি অফিস ও উপজেলা মোড়ে যাতায়াত করে। সকালে অজ্ঞাত এই যুবক বিলাসদী জিরো পয়েন্ট এলাকায় রেললাইন পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের নিচে  কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে জানালে তারা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।  তবে তাৎক্ষণিক ভাবে কেউ নিহতের পরিচয় জানাতে পারেনি।

‎নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন জানান, সকাল ৯টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে বিষয়টি পিবিআই নরসিংদীকে জানানো হলে তারা নিহতের পরিচয় শনাক্তে কাজ শুরু করে। এবিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন