Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে আর.কে পরিবহনকে জরিমানা

Icon

বগুড়া প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০২:২৫ পিএম

বগুড়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে আর.কে পরিবহনকে জরিমানা

বগুড়ার শাহজাহানপুরে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে আর.কে পরিবহনকে জরিমানা করা হয়েছে।

রবিবার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার ৯ মাইল বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি।

তিনি জানান,  নির্ধারিত ভাড়ার পরিবর্তে যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে এমন অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি যাচাই করে আর.কে পরিবহনের কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে উপস্থিত যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়াও ফেরত দেওয়া হয়।

তিনি আরও জানান,  যাত্রীদের ভোগান্তি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন