কিশোরগঞ্জে ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী ও সামষ্টিক ভোজ অনুষ্ঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৮:৫৭ পিএম
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে আনন্দঘন পরিবেশে থানা পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও সামষ্টিক ভোজ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ মার্চ) জেলার পাকুন্দিয়া উপজেলার মির্জাপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে মনোরম পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের বিভিন্ন থানা পর্যায়ের দায়িত্বশীল অংশগ্রহণ করেন।
ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ঈদের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করেন। পরে সকলের অংশগ্রহণে সামষ্টিক ভোজের আয়োজন করা হয়।
এসময় বক্তারা এ ধরনের আয়োজন সংগঠনের ভ্রাতৃত্ববোধ জোরদার ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ফকির মাহবুবুল আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি মুজাহিদ বিল্লাহর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি মাওলানা এস এম ইউসুফ, সাবেক জেলা সেক্রেটারি ও জামায়াতে ইসলামী পাকুন্দিয়া উপজেলা আমির মাওলানা আব্দুল জব্বার, সাবেক জেলা সভাপতি আবু নসর মো. নঈম, সাবেক জেলা সভাপতি মাহফুল হক মাছুম এবং জেলার অন্যান্য নেতৃবৃন্দ।



