নরসিংদীতে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১০:০১ এএম
নরসিংদীতে পৃথক অভিযানে ২২৫ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) সন্ধায় সদর উপজেলার পৌর শহরের বাসাইল বাইন্যাপাড়া ও সাহেপ্রতাব পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
নরসিংদী ডিবি পুলিশের ওসি মো: আবুল কায়েস আকন্দ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলো- নরসিংদী পৌর শহরের বাসাইল বাইন্যাপাড়া এলাকার হিরন মিয়ার ছেলে মো: আলামিন (২২) ও পশ্চিম দত্তপাড়া এলাকার মৃত আয়েব আলীর ছেলে মো: কামাল মিয়া (৫৪)।
পুলিশ ও স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শুক্রবার সন্ধ্যায় পৃথক অভিযান পরিচালনা করে। এর মধ্যে সদর উপজেলার পৌর শহরের বাসাইল বাইন্যাপাড়া এলাকার একটি মুদির দোকানের সামনে গলিপথের পাকা রাস্তার উপর থেকে ২৫পিছ ইয়াবা ট্যাবলেটসহ মো: আলামিনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর দিকে সাহেপ্রতাব পূর্বপাড়া এলাকার শরীফা বেগমের বসত বাড়ির ভাড়াটিয়ার ঘর থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: কামাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
নরসিংদী ডিবি পুলিশের ওসি মো: আবুল কায়েস আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে মোট ২২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।



