Logo
Logo
×

সারাদেশ

শেরপুরে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ভটভটি

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৫:১৪ পিএম

শেরপুরে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ভটভটি

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় ধান বোঝাই একটি ভটভটি দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় ভটভটির চালকসহ অন্তত একজন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) বেলা প্রায় পৌনে ২টার দিকে উপজেলার ছোনকা বাজার আন্ডারপাস ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বগুড়াগামী ‘সেলফি পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস (নং: ঢাকা মেট্রো-ব-১১-৩৫৯০) একই পথে চলাচলকারী ধান বোঝাই একটি ভটভটিকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ভটভটিটি দুমড়ে-মুচড়ে যায়। একই সঙ্গে বাসটির সামনের গ্লাস ও কেবিনও ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনায় আহত ভটভটি চালক মানিক (গ্রাম: মেন্দাখালী, সুঘাট ইউনিয়ন) এবং এক যাত্রী (গ্রাম: হলদীবাড়ি, ভবানীপুর ইউনিয়ন) স্থানীয়দের সহায়তায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর মোকলেছুর রহমান ঘটনাস্থলে পৌঁছে ধানের বস্তা সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন। পরে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও ভটভটি সরিয়ে নেওয়া হয়। এছাড়া শেরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সহায়তা প্রদান করে।

হাইওয়ে পুলিশের এসআই মোকলেছুর রহমান জানান, ছোনকা থেকে মির্জাপুর পর্যন্ত সড়কের পাশে আলাদা সাইড রোড না থাকায় ছোট যানবাহনগুলো মহাসড়কে উঠতে বাধ্য হচ্ছে। এ কারণে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা সম্ভব হচ্ছে না, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন