হাটহাজারীতে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৯:৩৩ পিএম
চট্টগ্রামের হাটহাজারীতে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে মোহাম্মদ সাকিব (২৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ( ২৬ মার্চ) হাটহাজারী - অক্সিজেন মহাসড়কে মদনহাট জামতল এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। নিহত সাকিব ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের রফিকের পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাকিব ফটিকছড়ি থেকে তার মামাত ভাই মোহাম্মদ কায়েসের মোটরসাইকেল পেছনে বসে চট্টগ্রাম দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উল্লেখিত স্থানে পৌঁছলে একটি ট্রাকটিকে ওভার ট্যাক করার সময় সাকিব মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে গুরুতর আহত হয়। উপস্থিত লোকজন তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সাকিবকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ উল্লাহ বলেন, আমরা দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করা হয়েছে। আহতদের খোঁজ খবর নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে বলে তিনি জানান।



