Logo
Logo
×

সারাদেশ

শেরপুর উপজেলা বিএনপির উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

Icon

শেরপুর (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১২:১৯ এএম

শেরপুর উপজেলা বিএনপির উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বগুড়ার শেরপুর উপজেলা বিএনপির উদ্যোগে একটি প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকাল সাড়ে ৫টায় খেজুরতলা এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই সিদ্দিক হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবার রহমান। এরপর প্রবীণ রাজনীতিবিদ, গাড়িদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মরহুম আব্দুল বাছেদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু। তিনি স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেন।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—২৬ মার্চ সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল সাড়ে ৮টায় ডিজে হাইস্কুল মাঠে উপস্থিতি এবং বিকাল ৪টায় উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি তবিবুর রহমান ও ফেরদৌস রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নিলু ও বদিউজ্জামান বদি, দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নজরুল ইসলাম জাকি, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ মো. কাউছার আলী কলিন্স, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মাহবুব, ছাত্রদলের পৌর আহ্বায়ক প্রান্তসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় নেতৃবৃন্দ স্বাধীনতা দিবসের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সকলের ঐক্যবদ্ধ অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন