Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

Icon

বগুড়া প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০১:৫৫ পিএম

বগুড়ায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

ছবি : সংগৃহীত

বগুড়ার আদমদীঘির সান্তাহারে রিমু বেগম (১৯) নামে এক গৃহবধূকে শয়নকক্ষে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মজিবর রহমান ওরফে সাদ্দাম হোসেনের (৪৮) বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে মঙ্গলবার  আদমদীঘি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

সোমবার (২৩ মার্চ) বিকেলে সান্তাহার মায়া বিড়ি কারখানার পাশের শান্তিনগর এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত রিমু বেগম সান্তাহার সাহেবপাড়ার আইয়ুব আলীর মেয়ে।

মামলার সূত্র ও স্থানীয়দের বরাতে জানা যায়, প্রায় চার মাস আগে মজিবর রহমান দ্বিতীয় স্ত্রী হিসেবে রিমু বেগমকে বিয়ে করে ওই ভাড়া বাসায় বসবাস শুরু করেন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে ছিল।

ঘটনার দিন দুপুরে স্বামী-স্ত্রী শয়নকক্ষে বিশ্রাম নেন। বিকেলের দিকে তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এ সময় রিমুর মা বিষয়টি জানতে চাইলে অভিযুক্ত স্বামী দরজা বন্ধ করে সেখান থেকে পালিয়ে যান। পরে সন্দেহ হলে ঘরে ঢুকে রিমুর নিথর দেহ পড়ে থাকতে দেখেন তিনি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে একটি রশি জব্দ করে।

নিহতের মা রেখা বেগম অভিযোগ করেন, তার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে গেছে মজিবর রহমান।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন