Logo
Logo
×

সারাদেশ

নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১০:০৩ এএম

নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় নানাবাড়ি বেড়াতে এসে ঘেরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার নলতা ইউনিয়নের সন্ন্যাসীর চক গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- জান্নাতুন (১০) ও জাকারিয়া (১৩)। তারা সম্পর্কে খালাতো ভাই-বোন। তাদের মধ্যে জাকারিয়া তারালি গ্রামের ফারুক গাজীর ছেলে। অন্যদিকে জান্নাতুন নলতা কাশেমপুর গ্রামের আহছান আলী খাঁয়ের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা দক্ষিণ নলতার বাসিন্দা আয়ুব আলী বলেন, এই শিশুরা তাদের নানা আব্দুল মজিদ ঢালীর ঘেরে পড়ে গিয়েছিল। সাঁতার না জানায় তারা পানিতে পড়ে ডুবে যায়। দীর্ঘ সময় পর জাকারিয়া ভেসে ওঠে। স্থানীয় লোকজন তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে। পরে অনেক খোঁজাখুঁজির পর জান্নাতুনের মরদেহ উদ্ধার করা হয়। পরে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মজিদ জানান, নানাবাড়িতে বেড়াতে এসে দুই শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন