Logo
Logo
×

সারাদেশ

যুদ্ধের প্রভাবে তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যাবে: মির্জা ফখরুল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০১:৪৮ পিএম

যুদ্ধের প্রভাবে তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যাবে: মির্জা ফখরুল

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “আমাদের সামনে কঠিন সময় আসছে। যুদ্ধ আমাদের ক্ষতি করছে। সামনে তেলের দাম বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে। সেগুলো সয়ে নিয়ে আমাদের এগোতে হবে।”

সোমবার (২৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনর্খনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “ধর্মকে ব্যবসার কাজে লাগানো যায় না। দেশের ৯০ ভাগ মানুষ ধার্মিক, তারা ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না। আমরা কাজ করতে এসেছি, কাজ করেই মানুষের আস্থা অর্জন করব।”

তেল সংকট প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধের কারণে তেলের সরবরাহ কমেছে। তবে পাম্প ভাঙচুর সমীচীন নয়। আইন ভঙ্গকারীদের কঠোরভাবে দমন করা হবে।

কৃষি নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, ঝড়-বৃষ্টিতে গম ও আলু ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকদের দুর্ভাগ্য আমরা বুঝি। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের সহায়তায় নানা উদ্যোগ নিয়েছেন। ফ্যামিলি কার্ডের মাধ্যমে সারা দেশে কোটি নারীর কাছে সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়া ২০ হাজার খাল খননের প্রকল্প বাস্তবায়ন করা হবে।

এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেনসহ স্থানীয় প্রশাসন ও বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন