Logo
Logo
×

সারাদেশ

ফেনীতে দুর্ঘটনায় রূপগঞ্জের ২ বন্ধু নিহত, পরিবারে চলছে শোকের মাতম

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৫:৪৯ পিএম

ফেনীতে দুর্ঘটনায় রূপগঞ্জের ২ বন্ধু নিহত, পরিবারে চলছে শোকের মাতম

কক্সবাজারে ভ্রমণে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় পরিবারের মাঝে চলছে শোকের মাতম। 

রোববার (২২ মার্চ) ভোর আনুমানিক ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের সিংলাবো এলাকার ইয়ামিন এবং আড়াইহাজার উপজেলার বালিয়াপাড়া এলাকার উজ্জ্বল বিশ্বাস। 

মহিপাল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী-রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি লেনে ব্রিজের সংস্কার কাজ চলছিল। ব্রিজের আগে স্পিডব্রেকারে একটি অ্যাম্বুলেন্স ধীরগতিতে পার হচ্ছিল। এ সময় শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দেয়।

এ ঘটনায় বাস-অ্যাম্বুলেন্স কথা কাটাকাটি শুরু হলে পেছনে মোটরসাইকেল ও আরও কিছু বাসের জট লেগে যায়। তার কিছুক্ষণ পর বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস জটলার মধ্যে ধাক্কা দেয়। এতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে একজন মোটরসাইকেল আরোহী, বাসের সুপারভাইজার ও এক যাত্রী নিহত হন এবং ১১ জন আহত হন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন