হাটহাজারীতে ৪ কোটি টাকা মূল্যর সরকারী সম্পত্তি উদ্ধার
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৪:২৩ পিএম
উত্তর চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় প্রায় চার কোটি মুল্যের সরকারি সম্পত্তি পুনরুদ্ধার করেছেন উপজেলা প্রশাসন।
গত বুধবার (১৮ মার্চ) দুপুরে হাটহাজারীর নন্দীরহাট এলাকায় ফতেয়াবাদ শৈলবালা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় সংলগ্নে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান বলেন, নন্দীরহাট এলাকায় ফতেয়াবাদ শৈলবালা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় সংলগ্ন সরকারি ১ নং খাস খতিয়ানভুক্ত জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। খাস খতিয়ানভুক্ত জমি চিহ্নিত করে সীমানা নির্ধারণ করে উক্ত জমিতে অবৈধভাবে নির্মাণাধীন স্থাপনা ভেঙে দেওয়া হয় এবং অবশিষ্ট নির্মাণসামগ্রী সরিয়ে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রায় ৪ কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি পুনরুদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।



