Logo
Logo
×

সারাদেশ

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সরকার দরিদ্র জনগোষ্ঠীর পাশে রয়েছে: খায়রুল কবির খোকন

Icon

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৩:৫০ পিএম

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সরকার দরিদ্র জনগোষ্ঠীর পাশে রয়েছে: খায়রুল কবির খোকন

ছবি : সংগৃহীত

বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সরকার সবসময় দরিদ্র জনগোষ্ঠীর পাশে রয়েছে। সরকার থেকে উপকারভোগীদের জন্য যেসব বরাদ্দ আসবে তা যথাযথ নিয়মে, সুষম বণ্টন করা হবে, এখানে কোনরকম অনিয়ম বরদাস্ত করা হবে না।

তিনি বুধবার (১৮ মার্চ) নরসিংদী সদর উপজেলার সম্মেলন কক্ষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও তহবিল ও ত্রাণ ভান্ডার হতে গরীব, দুঃস্থ ও অসহায় জনসাধারণের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, বিএনপি সরকার সমাজকে চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি মুক্ত করতে অঙ্গীকারবদ্ধ। আমি জেলার ওসি ও এসপি সাহেবদের বলে দিয়েছি আমাদের দলের কোনো নেতাকর্মীদের মাঝে চাঁদাবাজ, মাদকসহ যে কোনো অপরাধের সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ডাবল এ্যাকশন হবে। চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। কে কোন দলের তা দেখা হবে না, আমরা দেখবো সে অপরাধী কি না, অপরাধীদের কোনো দল নাই,  যদি কেউ বিএনপির নাম ভাঙ্গিয়ে অপরাধ করে তাহলে তাদের বিরুদ্ধে ডাবল এ্যাকশন নেওয়া হবে।

নরসিংদী সদর উপজেলার নির্বাহী অফিসার আসমা জাহান সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন মোল্লাসহ বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

এসময় নরসিংদী সদর উপজেলার ২টি পৌরসভা ও ১১ টি ইউনিয়নের ৩৩৩ জন উপকারভোগীর মাঝে ৩ হাজার টাকা করে নগদ অর্থ প্রধান করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন