Logo
Logo
×

সারাদেশ

সোনারগাঁয়ে মাংস ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই, ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৭:৪৭ পিএম

সোনারগাঁয়ে মাংস ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই, ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কর্মচারীদের কুপিয়ে ও পিটিয়ে গরুর মাংস ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 

শনিবার (১৪ মার্চ) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের মেরিখালী ব্রিজের ইউটার্ন এলাকায় মুখোশধারী ছিনতাইকারীরা এ ঘটনা ঘটে। এসময় ছিনতাইকারীদের হামলায় আমিন (১৬), মো. হযরত আলী (৪০) ও ওয়াসিম মিয়া (৪০) গুরুতর আহত হয়েছেন। 

আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আমিন নামের একজনকে ঢামেকে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাংস ব্যবসায়ী মো. সোহাগ বাদি হয়ে গতকাল রবিবার সকালে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। 

ভুক্তভোগী ব্যবসায়ী সোহাগ জানান, তার তিন কর্মচারী মো. আমিন, মো. হয়রত আলী ও ওয়াসিম মিয়া পিকআপ ভ্যানযোগে মেঘনা উপজেলার রায়পুরা এলাকায় গরু কেনার জন্য ১০ লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন। পথে একটি সিএনজি যোগে আসা ৪-৫ জনের মুখোশধারী ছিনতাইকারী পিকআপ ভ্যানের গতিরোধ করে। এসময় ধারালো অস্ত্র দিয়ে তিন কর্মচারীর ওপর হামলা চালায়। 

এসময় তাদের কুপিয়ে ও পিটিয়ে গামছায় মোড়ানো ১০ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মো. আমিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানার ওসি মহিববুল্লাহ জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। ছিনতাইয়ের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন