রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, জড়িত তিন পুলিশ প্রত্যাহার
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৩:৫৯ পিএম
ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ঠাকুরবাড়ি এলাকায় মধ্যরাতে অভিযান চালিয়ে দেড়মণ গাঁজা, সাড়ে চার শতাধিক ফেনাড্রিলসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। রবিবার (১৫ মার্চ) ভোর ৩ টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়ির টেক এলাকা থেকে এসব মাদক উদ্ধার করেন তারা।
মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
পুলিশ সদস্যরা হলেন, রূপগঞ্জ থানার উপপরিদর্শক হুমায়ূন আহমেদ, সহকারী উপরিদর্শক আহসানুল্লাহ ও নাদিরুল ইসলাম। প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সবজেল হোসেন।
এর,আগে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের হস্তক্ষেপে লাভরাপাড়া ও ঠাকুরবাড়ি টেক এলাকার ঝোঁপঝাড়, ইরিখেত থেকে ৬০ কেজি গাজা,৪৫০ বোতল স্কাফসহ মাদক উদ্ধার হয়। সে সময় পৃথক অভিযানে ২ জনকে ম্যাগজিনসহ পিস্তল,মাদকবহনকারী প্রাইভেটকারসহ চিহ্নিত মাদক সম্রাট আবু হানিফকে তার এক সহযোগী সহ গ্রেফতার করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের এএসপি (গ সার্কেল) মেহেদী ইসলাম বলেন, নারায়ণগঞ্জ ১ আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু মহোদয়ের নির্দেশনায় বিএনপি ও অঙ্গ সহযোগী নেতাকর্মী, জনসাধারণ পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করায় আমরা মাদক উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণে ব্যাপক ভূমিকা রাখতে পারছি। গত ২ সপ্তাহে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে। পাশাপাশি দুঃখজনকভাবে কোন পুলিশের সাথে মাদকের সম্পৃক্ততা পেলে বা সন্দেহ হলে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে। ইতিমধ্যে ৩ জনকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। এ সময় তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আবু হানিফকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷ তার দেয়া তথ্যগুলো যাচাই বাচাই করে মাদকের সবগুলো স্পটে অভিযান হবে।
এছাড়া মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে রূপগঞ্জ থানার উপপরিদর্শক হুমায়ূন আহমেদ, সহকারী উপরিদর্শক আহসানুল্লাহ ও নাদিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।



