Logo
Logo
×

সারাদেশ

মেরিন ড্রাইভে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী বৃদ্ধ নিহত

Icon

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১০:৫৩ পিএম

মেরিন ড্রাইভে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী বৃদ্ধ নিহত

ছবি : সংগৃহীত

কক্সবাজার মেরিন ড্রাইভের পেঁচারদ্বীপ এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় পথচারী এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় দুর্ঘটনা কবলিত গাড়ীটি জব্দ ও চালককে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুর পৌণে ১ টার দিকে মেরিন ড্রাইভের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপ করাচি পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান, হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক ( এসআই ) প্রভাকর বড়ুয়া।

নিহত নজির আহমদ (৬৫) একই এলাকার বাসিন্দা।

আটক গাড়ী চালকের নাম ও পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করতে না পারলেও তিনি টেকনাফের বাসিন্দা বলে জানান তিনি।

স্থানীয়দ্র বরাতে প্রভাকর বড়ুয়া বলেন, দুপুরে নজির আহমদ বাড়ী থেকে জুমার নামাজ আদায়ের জন্য স্থানীয় মসজিদের দিকে রওনা দেন। তিনি মেরিন ড্রাইভের পশ্চিম পাশ ধরে হেঁটে মসজিদে যাচ্ছিলেন। এক পর্যায়ে টেকনাফ দিক থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। 

এসময় ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে গাড়ীটিকে জব্দ ও চালককে আটক করে। পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয়রা কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের এ উপ-পরিদর্শক বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল  ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় জব্দ করা গাড়ী ও চালককে আটক করে ফাঁড়িতে নিয়ে আসা হয়।

নিহত লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান, এসআই প্রভাকর বড়ুয়া।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন