Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় বাসে ২ হাজার ইয়াবাসহ একজন গ্রেপ্তার

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৭:৩৩ পিএম

বগুড়ায় বাসে ২ হাজার ইয়াবাসহ একজন গ্রেপ্তার

বগুড়ায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে সদর উপজেলার গোকুল এলাকায় বগুড়া–রংপুর মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. জাহিদুল ইসলাম (৪৮)। তিনি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর এলাকার বাসিন্দা।

ডিএনসি বগুড়া জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় ভারতীয় সীমান্ত দিয়ে আসা একটি মাদকের চালান বগুড়া হয়ে পাচার করা হবে। এর ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ২টা ৫০ মিনিট পর্যন্ত বগুড়া সদর উপজেলার গোকুল এলাকায় হযরত শাহ শাফি (র.) মাজারের সামনে বগুড়া–রংপুর মহাসড়কে অভিযান চালানো হয়।

এ সময় হিলি থেকে বগুড়াগামী ‘এএসটি ব্রাদার’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। বাসের জি–১ আসনে টিকিটবিহীন অবস্থায় বসা জাহিদুল ইসলামের দেহ তল্লাশি করে একটি লাল টিস্যু ব্যাগ থেকে স্কচ টেপে মোড়ানো দুইটি পলিপ্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে এক হাজার করে মোট দুই হাজার অ্যাম্ফিটামিনজাত ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ সময় মাদক ব্যবসায় ব্যবহৃত একটি সিমসহ বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।

ডিএনসি বগুড়া কার্যালয়ের উপপরিচালক মোহা. জিললুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক চক্র সম্পর্কে কিছু তথ্য দিয়েছেন। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন