Logo
Logo
×

সারাদেশ

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে আড়াই কোটি টাকা টোল আদায়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১২:০২ পিএম

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে আড়াই কোটি টাকা টোল আদায়

ছবি : সংগৃহীত

আসন্ন ঈদকে সামনে রেখে যমুনা সেতুতে গাড়ি পারাপারের চাপ বেড়েছে। বুধবার (১১ মার্চ) ২৪ ঘণ্টায় সেতুতে টোল আদায় হয়েছে আড়াই কোটি টাকার বেশি।

সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৪৩ লাখ ১৪ হাজার ৮৫০ টাকা। এর মধ্যে পূর্ব পাড় থেকে আদায় হয়েছে ১ কোটি ২৩ লাখ ৬৩ হাজার ৯০০ টাকা এবং পশ্চিম পাড় থেকে আদায় হয়েছে ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার ৯৫০ টাকা। এ সময় মোট ২৪ হাজার ২৫৬টি গাড়ি সেতু পারাপার করেছে। এর মধ্যে পূর্ব পাড়ে ১১ হাজার ৮৪৯ এবং পশ্চিম পাড়ে ১২ হাজার ২৫৬টি গাড়ি চলাচল করেছে।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানিয়েছেন, ঈদ উপলক্ষে প্রতিদিন গাড়ি পারাপারের সংখ্যা বাড়ছে। ঘরমুখো মানুষের চাপ আরও বৃদ্ধি পাওয়ায় টোল আদায় দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন