মোগরাপাড়া ইউনিয়নবাসীর সুখ-দুঃখের সাথী হতে চাই: আতাউর রহমান
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০১:৫১ এএম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলার বাড়ি মজলিশ এলাকায় স্থানীয় মুসল্লি ও রোজাদারদের সম্মানার্থে দোয়া, ইফতার মাহফিল ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং যুবদল নেতা রাকিব হাসান ও মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুল হোসেন বিজয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান বলেন, পবিত্র মাহে রমজান আমাদের আত্মশুদ্ধি, ধৈর্য ও সহমর্মিতার শিক্ষা দেয়। এই মাস আমাদেরকে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করে। আমি সবসময় মোগরাপাড়া ইউনিয়নের সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে থাকতে চাই। কোনো ব্যক্তিগত স্বার্থ নয়, মানুষের কল্যাণ ও এলাকার উন্নয়নই আমার মূল লক্ষ্য।
তিনি বলেন, আমি যদি আপনাদের দোয়া ও সমর্থনে দায়িত্ব পাই, তাহলে মোগরাপাড়া ইউনিয়নকে একটি মাদক, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত, শান্তিপূর্ণ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব। আমি বিশ্বাস করি, ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমাদের এই ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়নে পরিণত করা সম্ভব।
এসময় সকলের কাছে দোয়া কামনা করে দেশ, জাতি ও এলাকার শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শাজাহান মেম্বার, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন অর রশিদ মিঠু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, ইউপি সদস্য আবুল হোসেন তুষার, ইমদাদ প্রধান, জাহাঙ্গীর হোসেন, শামসুল হক শাফা, সাবেক ইউপি সদস্য মাজারুল ইসলাম মানিকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-কল্যাণ কামনায় দোয়াসহ উপস্থিত রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।



