Logo
Logo
×

সারাদেশ

বাস খাদে পড়ে নিহত ৩

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৭:২৩ পিএম

বাস খাদে পড়ে নিহত ৩

চট্টগ্রামের ফটিকছড়িতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

সোমবার (৯ মার্চ) বিকেলে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পেলাগাজীর দীঘি এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।

নিহতরা হলেন- হারুয়ালছড়ি ইউনিয়নের হাজীরীখালী গ্রামের নয়ন উরাং (১৯), উত্তম উরাং (২০) ও তপু কর্মকার (১৬)। নিহত তিনজন মোটরসাইকেল আরোহী নির্মাণশ্রমিক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের আগে চট্টগ্রামগামী একটি বাস মোটরসাইকেলকে চাপা দিলে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রগুলো জানায়, খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার একটি সনাতনী ধর্মাবলম্বীদের বৌভাত অনুষ্ঠান শেষে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ফিরছিল বাসটি। অন্যদিকে, তিনজন নির্মাণ শ্রমিক কাজ শেষে একই মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। বাসটি মোটরসাইকেলকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পশ্চিম পাশে একটি খাদে পড়ে যায়।

নাজিরহাট হাইওয়ে থানার ওসি মোহাম্মদ সাহাবুদ্দিন কালবেলাকে বলেন, বাস-মোটরসাইকেলের সংঘর্ষে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। আমার কাছে তথ্য অনুযায়ী ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে আরো দুই জনের প্রাণহানি ঘটেছে। বিস্তারিত পরে জানানো হবে। এ ঘটনা কীভাবে ঘটেছে এবং প্রকৃত হতাহতদের তথ্য পরে জানা যাবে।

দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান ফটিকছড়ি থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর। তিনি সাংবাদিকদের বলেন, অপরিকল্পিত সড়কের কারণে এমন দুর্ঘটনা প্রায় ঘটে। চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কটি ৪ লেনে উন্নতকরণ করা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন