Logo
Logo
×

সারাদেশ

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক মোহন, সদস্য সচিব সুজন

Icon

বগুড়া প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৪:১৯ পিএম

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক মোহন, সদস্য সচিব সুজন

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার মোহন আখন্দকে আহ্বায়ক এবং যমুনা টেলিভিশনের বগুড়া ব্যুরো প্রধান মেহেরুল সুজনকে সদস্য সচিব করা হয়েছে।

শনিবার রাতে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে সাত সদস্যের এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদ, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি গণেশ দাস ও সাধারণ সম্পাদক এস. এম. আবু সাঈদসহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ এবং বগুড়ায় কর্মরত টেলিভিশন সাংবাদিকরা।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন- বাংলা টিভির ব্যুরো প্রধান তানভীর আলম রিমন, একাত্তর টেলিভিশনের ব্যুরো প্রধান এস. এম. আবু সাঈদ, এনটিভির জেলা প্রতিনিধি আতিকুর রহমান সোহাগ, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি সুমন সরদার এবং গাজী টেলিভিশনের বগুড়া প্রতিনিধি মাহবুবা পারভীন লুনা।

সভায় সিদ্ধান্ত হয়, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী বগুড়ায় কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠনে অন্তর্ভুক্ত করে আগামী ৯০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন আয়োজনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন