বগুড়ায় পলিথিন কারখানায় অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ৬০০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় কারখানা কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় র্যাব-১২ সহযোগিতায় শহরের জয়পুরপাড়া এলাকায় অবস্থিত মা পলি প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কারখানায় এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেন বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার। এ সময় পরিবেশ অধিদপ্তর ও র্যাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানকালে কারখানায় উৎপাদিত ও মজুত রাখা প্রায় ১ হাজার ৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরে পরিবেশ সংরক্ষণ আইনে কারখানা কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার জানান, নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



