Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় যুবদল-ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৯:৩০ পিএম

বগুড়ায় যুবদল-ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় যুবদলের দুই নেতা ও ছাত্রদলের সাত নেতাকে বহিষ্কার করা হয়েছে। 

বগুড়া জেলা যুবদলের দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবির ৫ মার্চ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে নন্দীগ্রাম উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য বুলবুল এবং বুড়ইল ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুর রাজ্জাককে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 

বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান এ সিদ্ধান্ত কার্যকর করেন। 

এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না এবং যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া উপজেলা ও পৌর ছাত্রদলের সাত নেতাকে সাময়িক বহিষ্কার করেছে বগুড়া জেলা ছাত্রদল। বগুড়া জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহান ইসলামের ৬ মার্চ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে বগুড়া জেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নবীর শেখ, নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, দপ্তর সম্পাদক সাজু আহমেদ, প্রচার সম্পাদক সুজন মাহমুদ, সদস্য আব্দুল্লাহ আল শাকিল, আসিফ, ও ৬নং ওয়ার্ড পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলামকে তাদের সংগঠনের দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ  সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ জানিয়েছে, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের বিরুদ্ধে কিছু করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন