নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ কাঠুরিয়ার পা বিচ্ছিন্ন
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৯:০৫ পিএম
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক কাঠুরিয়ার পা বিচ্ছিন্ন হয়েছে।
শুক্রবার (০৬ মার্চ) বিকালে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৫১-৫২ পিলারের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম আবদু জাব্বার (৫৩)। সে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের আবদুজ্জাবারের ছেলে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, স্থানীয় লোকজনের কােছে কথাটি মুনেছি। খোঁজ-খবর নেয়া হচ্ছে।



