রূপগঞ্জে পারিবারিক কলহে স্বামীকে কুপিয়ে জখম করেছেন মহিলা দলের নেত্রী
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৭:০৭ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামী শরীফ প্রধান কে কুপিয়ে জখম করেছে সদর ইউনিয়ন যুবমহিলা দলের সাধারণ সম্পাদিকা মাসুমা আক্তার। বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বানিয়াছনি এলাকায় এ ঘটনা ঘটে। আহত শরীফ প্রধান ওই এলাকার দ্বীন ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার সদর ইউনিয়নের সাধারণ সম্পাদিকা মাসুমা আক্তারের সাথে স্বামী শরীফ প্রধানের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে কলহের সৃষ্টি হয়েছে। এই নিয়ে বুধবার (৪ মার্চ) দুপুরে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে যুবমহিলা দলের নেত্রী মাসুমা আক্তার ও তার ভাই বায়েজিদ মিয়া ও দুই ভাগিনা ইথুন সরকার,সোহাগ সরকার ঘরে থাকা বটি ও দা দিয়ে শরীফ প্রধানকে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে জখম করে। পরে আহত শরীফ প্রধান কে প্রতিবেশীরা উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো : সবজেল হোসেন বলেন,উপজেলার বানিয়াছনি এলাকায় কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে বলে খবর পেয়েছি। এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



