Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় ছুরিকাঘাতে যুবক আহত

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১২:৫৬ পিএম

বগুড়ায় ছুরিকাঘাতে যুবক আহত

বগুড়া দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. সাদ্দাম হোসেন (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) রাতে শহরের স্টেশন রোড বিআরটিসি মার্কেটের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত সাদ্দাম হোসেন শাজাহানপুর উপজেলার লতিপুর মধ্যপাড়া এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে সাদ্দাম স্টেশন রোড এলাকায় অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন অজ্ঞাতনামা দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন।

পরে তাকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। হাসপাতাল সূত্র জানায়, তার শরীরে গভীর ক্ষত রয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

বগুড়া সদর থানার ওসি মনিরুল ইসলাম জানান, জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। কী কারণে এ হামলা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন