Logo
Logo
×

সারাদেশ

সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১২:৫২ পিএম

সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

ময়মনসিংহের ভালুকা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নয়ন আহমেদ (২৭) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ভালুকার সীমান্ত ফুলবাড়িয়ার উপজেলার জোরার ব্রিজ এলাকায় ভরাডোবা-সাগরদীঘি সড়কে দুর্ঘটনাটি ঘটে। 

তিনি ভালুকা পৌরসভার ৯নং ওয়ার্ড কাঠাঁলী এলাকার আরফান শেখের ছেলে। একই দুর্ঘটনায় শাহাদাত শাকিল নামের অপর একজন আহত হয়েছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শাহাদাত শাকিল নামের একজনকে সঙ্গে নিয়ে ফুলবাড়িয়া এলাকা থেকে মোটরসাইকেলে করে ভালুকায় আসছিলেন নয়ন আহমেদ। ভালুকা-ফুলবাড়িয়া সীমান্তে জোরার ব্রিজ এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলটি দুর্ঘটনা কবলিত হয়। এতে নয়ন আহমেদ ঘটনাস্থলেই নিহত ও তার সহযাত্রী শাকিল আহত হন।

ফুলবাড়িয়া থানার ওসি (তদন্ত) মোখলেছুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন