Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় মোটরসাইকেল খাদে পড়ে প্রবাসী নিহত

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১১:৪৭ এএম

বগুড়ায় মোটরসাইকেল খাদে পড়ে প্রবাসী নিহত

বগুড়ার আদমদীঘি উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে এক প্রবাসী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শালগ্রাম ঈদগাহ মাঠসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. আকাশ (২৪)। তিনি উপজেলার ডহরপুর গ্রামের মো. রুবেল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আকাশ মোটরসাইকেল নিয়ে ডহরপুর থেকে শালগ্রাম যাচ্ছিলেন। পথে শালগ্রাম এলাকায় পৌঁছালে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আদমদীঘি থানার উপপরিদর্শক (এসআই) মো. ফেরদৌস আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন