Logo
Logo
×

সারাদেশ

‎রাজশাহীতে কর্মরত ঢাবির সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘প্রাণদ’র উদ্যোগে ইফতার মাহফিল

Icon

‎রাবি প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৯:১৮ পিএম

‎রাজশাহীতে কর্মরত ঢাবির সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘প্রাণদ’র উদ্যোগে ইফতার মাহফিল

‎রাজশাহীতে কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘প্রাণদ’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) নগরীর তেরখাদিয়ায় অবস্থিত ভিক্টোরিয়া কনভেনশন হলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে শতাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন। তাদের উপস্থিতিতে মিলনমেলা প্রাণবন্ত ও আনন্দমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আনম বজলুর রশীদ, পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান, রাজশাহী নিউ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক কালাচাঁদ শীল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ড. মো. আনসার উদ্দীন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. সাজ্জাদ বকুল, বিভাগীয় পাসপোর্ট অফিসের উপপরিচালক আনম জাকির হোসেন এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যাংকার, শিক্ষক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাণদ’র অন্যতম সংগঠক ও কলেজ শিক্ষক ড. আব্দুস সবুর।

‎এ সময় সংগঠনের সদস্যরা তাদের অনুভূতি ব্যক্ত করেন এবং ভবিষ্যতে এমন মিলনমেলা অব্যাহত রাখার প্রত্যাশা জানান।

‎অনুষ্ঠানে অধ্যাপক কালাচাঁদ শীল আসন্ন ঈদ উপলক্ষে একটি পুনর্মিলনী আয়োজনের ঘোষণা দেন, যা উপস্থিত প্রাক্তনীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন