Logo
Logo
×

সারাদেশ

রূপগঞ্জে ক্রেনের তার ছিড়ে ২ শ্রমিকের মৃত্যু, আহত ১

Icon

রূপগঞ্জ ( নারায়ণগঞ্জ)  প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৫:০২ এএম

রূপগঞ্জে ক্রেনের তার ছিড়ে ২ শ্রমিকের মৃত্যু, আহত ১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি লজিস্টিক কোম্পানিতে মালামাল লোড-আনলোড করার সময় ক্রেনের তার ছিঁড়ে গ্রাফ  পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক শ্রমিক। রোববার (১ মার্চ) রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিরাজগঞ্জ জেলার তারাজ থানার নৌখাদা এলাকার রতন মিয়া ছেলে আলামিন (৩২) ও একই থানার নাদোর সহিদপুর এলাকার সুটকা মিয়ার ছেলে আমিন মিয়া (২৬)। 

দুজন শ্রমিক নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন, নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার বি-সার্কেল  মেহেদী ইসলাম। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা বলেন, মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে ট্রাইকম গ্রুপের মালামাল আনলোডের জন্য একটি ঘাট রয়েছে। ঘাটটির মালিক কাজল ঘোষ নামে এক ব্যবসায়ী। রোববার রাতে ক্রেন চালক আমিনুল ইসলাম জাহাজ থেকে ক্রেন দিয়ে গম আনলোড করছিলেন। এসময় ক্রেনের নিচে কাজ করছিলেন তিন জন শ্রমিক। এসময় নিচে কাজ করার ট্রেনের তার ছিড়ে গ্রাফ পড়ে ঘটনাস্থলেই আলামিন নামে একজন নিহত হয়। এসময় আরেক আলামিনকে হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়। এসময় মিশু নামে আরেক শ্রমিক আহত হয়েছে। 

ঘাটটির সরদার মোহাম্মদ ওমর ফারুক বলেন, ক্রেনের গ্রাফ পড়ে দুজন শ্রমিক নিহত হয়েছে। আমি তাদের সঙ্গে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছি। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। 

এ সময় রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই সাদেকুর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে এসে শুনেছি ক্রেনের তার ছিড়ে দুইজন নিহত হয়েছে। বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন