Logo
Logo
×

সারাদেশ

মেরিন ড্রাইভে জিপগাড়ী-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

Icon

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৪:৫২ পিএম

মেরিন ড্রাইভে জিপগাড়ী-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

কক্সবাজার মেরিন ড্রাইভের দরিয়ানগরে জিপগাড়ী ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক আরোহী নিহত এবং একজন আহত হয়েছে।

রোববার দুপুর পৌণে ২ টার দিকে মেরিন ড্রাইভের রামু উপজেলার দরিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, হিমছড়ি পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ উপ-পরিদর্শক প্রভাকর বড়ুয়া।

নিহত মো. অলিউল্লাহ (৩৮) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার আলী মিয়ার ছেলে। তিনি পেশায় জমি ব্যবসায়ি ছিলেন। তবে পেশাগত জীবনের শুরুতে কয়েক বছর মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

আহত আমির হোসেন (৫০) একই এলাকার বাসিন্দা। তিনিও জমি বেচাকেনা ব্যবসা করতেন।

স্থানীয়দের বরাতে প্রভাকর বড়ুয়া বলেন, দুপুরে মেরিন ড্রাইভের দরিয়ানগর এলাকায় টেকনাফমুখি জিপগাড়ীর সাথে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা। এতে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে এক আরোহী ঘটনাস্থলে নিহত এবং একজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। 

পুলিশের এ উপ-পরিদর্শক জানান, ঘটনার পরপরই জিপগাড়ীর চালক পালিয়ে যায়। দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি পুলিশ জব্দ করেছে।

নিহতের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান, এসআই প্রভাকর বড়ুয়া।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন