Logo
Logo
×

সারাদেশ

বগুড়া সিটি করপোরেশন গঠন চূড়ান্ত পর্যায়ে, ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৬ পিএম

বগুড়া সিটি করপোরেশন গঠন চূড়ান্ত পর্যায়ে, ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

বগুড়া সিটি করপোরেশন গঠনের বিষয়টি একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, বগুড়া সিটি করপোরেশন এখন দ্বারপ্রান্তে। এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

মীর শাহে আলম বলেন, যেহেতু বগুড়া প্রধানমন্ত্রীর জেলা, তাই সিটি করপোরেশন গঠনের বিষয়ে তাঁর সঙ্গেই আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে প্রধানমন্ত্রীর সম্ভাব্য বগুড়া সফর প্রসঙ্গে তিনি আরও বলেন, কর্মসূচি এখনও চূড়ান্ত হয়নি। দুয়েকদিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছর উন্নয়ন থেকে বঞ্চিত বগুড়াকে কাঙ্ক্ষিত অবস্থানে নিতে কাজ করে যাব। বগুড়ার মানুষের বঞ্চনা যেমন রয়েছে, তেমনি প্রত্যাশাও অনেক। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে জেলার সব সংসদ সদস্যকে নিয়ে একযোগে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আন্দোলন-সংগ্রাম ও সাম্প্রতিক নির্বাচনে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অতীতে সহযোগিতা করায় সরকারের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। বগুড়ার উন্নয়নে গঠনমূলক পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর উন্নয়ন থেকে বঞ্চিত বগুড়াকে কাঙ্ক্ষিত অবস্থানে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

মীর শাহে আলম বলেন, বগুড়ার মানুষ বিএনপিকে ভালোবাসে এবং বিপুল ভোটে দলের প্রার্থীদের বিজয়ী করেছে। জনগণের প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে জেলার সব সংসদ সদস্যকে নিয়ে সমন্বিতভাবে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

এর আগে মতবিনিময় সভায় অংশ নিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে পৌঁছালে জেলা প্রশাসক তৌফিকুর রহমান স্থানীয় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

সভায় জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, পুলিশ সুপার শাহাদত হোসেনসহ জেলা ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন