Logo
Logo
×

সারাদেশ

সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৩ পিএম

সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নাঈম মিয়া হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ওই এলাকার কয়েকশ নারী পুরুষ অংশ নেন। মানববন্ধন কর্মসূচিতে নাঈম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রæত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সোনারগাঁ উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক করিম রহমান, নিহত নাঈমের ভাই, নাইমুল ইসলাম, নাসিমুল ইসলাম, বোন কনা ও রেখা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। 

জানা যায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামের আব্দুল হেকিমের ছেলে মো. নাঈম মিয়া গত রোববার রাত ৮টার দিকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে রাত নয়টার দিকে বাড়ির পাশে একটি ক্ষেতে বস্তাবন্দি অবস্থায় নাঈমের দেহ পড়ে থাকে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এঘটনায় পরদিন সোমবার সকালে সোনারগাঁ থানায় নিহতের বড় ভাই নাসিমুল ইসলাম বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন।

মানববন্ধনে নিহতের বড় ভাই নাসিমুল ইসলাম বলেন, তার ভাইকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে কসাইয়ের মতো কুপিয়ে হত্যা করা হয়েছে। সে কারো ক্ষতি করেনি। এ হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শান্তি দাবি করেন। 

মানববন্ধনে নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান বলেন, পুলিশ একজনকে গ্রেপ্তার করলেও মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে। দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করে চার্জশিট দাখিলের দাবি জানিয়েছেন।

সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত মো. রাশেদুল হাসান খান জানান, নাঈম হত্যাকাণ্ডের ঘটনায় আবুল হোসেন নামের গ্রেপ্তার করা হয়েছে। ৫ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানোর পর তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে আসল রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা করা হবে।  

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন