Logo
Logo
×

সারাদেশ

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র উত্তোলন করলেন বিএনপির প্রার্থী বাদশা

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৯ পিএম

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র উত্তোলন করলেন বিএনপির প্রার্থী বাদশা

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা মনোনয়নপত্র উত্তোলন করেছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন। এ সময় জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের সিনিয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷ 

মনোনয়ন উত্তোলনের পর রেজাউল করিম বাদশা বলেন, দল তাকে উপনির্বাচনে প্রার্থী হিসেবে মনোনীত করেছে। বগুড়ার উন্নয়নে কাজ করতে সবার দোয়া ও সহযোগিতা চান তিনি। তিনি জয়ের ব্যাপারেও আশা ব্যক্ত করেন৷ 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জয়ী হন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুটি আসনে বিজয়ী হওয়ার পর শপথের আগের দিন তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে নির্বাচন কমিশন উপনির্বাচনের তফশিল ঘোষণা করে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তিনি ১৫০টি কেন্দ্রের সবকটিতে জয়ী হয়ে ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আবিদুর রহমান পান ৯৭ হাজার ৬২৬ ভোট।

বগুড়া সদর উপজেলা নিয়ে গঠিত এ আসনে ২০২৬ সালের জানুয়ারি মাসের হালনাগাদ তথ্য অনুযায়ী মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ২২ হাজার ৭৯৬ জন, নারী ২ লাখ ৩১ হাজার ২৩৭ জন এবং হিজড়া ভোটার ১০ জন।

তফশিল অনুযায়ী, ২ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ৫ মার্চ বাছাই, ১৪ মার্চ প্রত্যাহারের শেষ দিন এবং ১৫ মার্চ প্রতীক বরাদ্দ করা হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ এপ্রিল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন