Logo
Logo
×

সারাদেশ

কুড়িগ্রামে মোটরসাইকেল-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে বৃদ্ধ নিহত

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৭ পিএম

কুড়িগ্রামে মোটরসাইকেল-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে বৃদ্ধ নিহত

কুমিগ্রামের সদর উপজেলায় মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে আজিজুর রহমান নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একজন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বেলগাছা ইউনিয়নের বিসিক শিল্প নগরী সংলগ্ন যোগাযোগ মোড়ে কুড়িগ্রাম–চিলমারী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিজুর রহমান (৬৩) কুড়িগ্রাম সিভিল সার্জন অফিসের অবসরপ্রাপ্ত কোল্ড চেইন টেকনিশিয়ান। তিনি বগুড়ার নন্দিগ্রাম উপজেলার মাটিহাঁস গ্রামের বাসিন্দা ইয়াকুব আলী সরকারের ছেলে।  আহত আব্দুল মতিন (৫৮) জেলা শহরের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে আজিজুর রহমান ও আব্দুল মতিন মোটরসাইকেলে করে কুড়িগ্রাম শহর থেকে বিসিক শিল্প নগরি এলাকার দিকে যাচ্ছিলেন। এ সময় উলিপুর থেকে কুড়িগ্রামগামী একটি অ্যাম্বুলেন্স তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আজিজুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুল মতিনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলটি স্থানীয়রা আটক রাখেন।

কুড়িগ্রাম সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন