Logo
Logo
×

সারাদেশ

কুড়িগ্রাম টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিমের বিরুদ্ধে মানববন্ধন

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৪ পিএম

কুড়িগ্রাম টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিমের বিরুদ্ধে মানববন্ধন

কুড়িগ্রাম টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সৈয়দ মো. রেজাউল করিমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে মানববন্ধন করেছেন প্রশিক্ষণার্থী, ভুক্তভোগী এলাকাবাসী ও সুশীল সমাজ। অবিলম্বে দুর্নীতিপরায়ণ অধ্যক্ষের অপসারণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণ করে প্রশিক্ষণার্থী, ভুক্তভোগী এলাকাবাসী ও সুশীল সমাজের লোকজন।  

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন- ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ রেজাউল করিম পতিত স্বৈরাচার আওয়ামী লীগের দোসর, দুর্নীতি দমন কমিশনের আসামি। তিনি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তিতে অর্থ আত্মসাৎ, বিনা দোষে চুক্তিভিত্তিক কর্মচারীদের বরখাস্ত করাসহ লাখ লাখ টাকার টেন্ডার জালিয়াতি ও প্রশিক্ষণের পরিবেশ বিনষ্টকারী। তারা অবিলম্বে অধ্যক্ষের অপসারণের দাবি জানান। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

বক্তব্য রাখেন- জাপানি ভাষা ট্রেড প্রশিক্ষণার্থী লিটন হোসেন, স্বাধীন ইসলাম, ড্রাইভিং ট্রেডের প্রশিক্ষণার্থী শাকিব হোসেন প্রমুখ। 

উল্লেখ্য, ইতোপূর্বে ত্রুটিপূর্ণ টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানের পাঁচটি ট্রেডের সাড়ে ১২ লাখ টাকার মালামাল ক্রয় না করে তিনি আত্মসাৎ করেছেন। টেন্ডার প্রক্রিয়ায় সরবরাহকারীর কাছ থেকে গ্রহণকৃত ২০ লাখ টাকার জামানতের চেক ফেরত দিতে টালবাহানা করেন, এরই প্রেক্ষিতে দুদক এবং বিজ্ঞ আদালতে মামলা করেন ঠিকাদার হুমায়ুন কবীর। 

এছাড়া ওই ঠিকাদারের কাছে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে হাতিয়ে নিয়েছেন ৭-৮ লাখ টাকা। টিটিসিতে কর্মরত অনেক স্টাফের কাছ থেকে অবৈধ অর্থ সুবিধা নিতে না পেরে বেআইনিভাবে তাদের চাকরিচ্যুত করেছিলেন তিনি। তাদের শূন্যপদে নতুনভাবে নিয়োগ প্রদানের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। 

জুলাই আন্দোলনের চেতনাকে বিনষ্ট করার জন্য ফ্যাসিস্টদের দোসর এ চক্রটি বহাল তবিয়তে তাদের পদে থেকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ম্যানেজ করে আবারও কুড়িগ্রাম টিটিসিতে যোগদান করেছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন