Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় দুই সেমাই কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

Icon

বগুড়া প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৯ পিএম

বগুড়ায় দুই সেমাই কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

বগুড়া শহরের আটা পাড়া ও বৃন্দাবন পাড়ায় দুটি সেমাই কারখানায় যৌথ অভিযান চালিয়ে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) অভিযানটি পরিচালনা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ-এর বগুড়া জেলা কার্যালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর বগুড়া কার্যালয়। অভিযানে নেতৃত্ব দেন নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল এবং ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।

নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল বলেন,  ইসলামিয়া লাচ্ছা সেমাই কারখানায় পায়ে মাড়িয়ে সেমাইয়ের ময়দার ডো তৈরি করতে দেখা যায়। কারখানার ভেতরের পরিবেশ ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা। অনুমোদনহীন রাসায়নিক রং ব্যবহার করে সেমাই উৎপাদন ও মোড়কজাত করা হচ্ছিল। এছাড়া ডালডা গলানো এবং সেমাই তৈরিতে পোড়া তেল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। পরে আটা পাড়ার ‘ইসলামিয়া লাচ্ছা সেমাই’ কারখানাকে ১ লাখ টাকা এবং বৃন্দাবন পাড়ার ‘জেমি লাচ্ছা সেমাই’ কারখানাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। দুটি প্রতিষ্ঠান থেকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা আদায় করা হয়।

অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহ সহকারী মো. শরীফুল ইসলাম, ভোক্তা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আব্দুল কাদের এবং ক্যাব বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি দল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন