Logo
Logo
×

সারাদেশ

ঝাড়ু হাতে শহর পরিস্কার করলেন ব্যারিস্টার সালেহী

Icon

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৬ পিএম

ঝাড়ু হাতে শহর পরিস্কার করলেন ব্যারিস্টার সালেহী

স্বপ্নের উলিপুর গড়তে কাজ শুরু করেছি। প্রতিটি স্তরে পরিবর্তন আনতে চাই। যার অংশ হিসেবে আজ উলিপুর উপজেলার ময়লা আবর্জনা এবং হাসপাতালের পরিচ্ছন্নতা সম্পন্ন করেছি। ভঙ্গুর ড্রেনেজ ব্যবস্থা এবং যানজট নিরসনে নানা পরিকল্পনা হাতে নিয়েছি। ইতোমধ্যে অটো রিকসা, ভ্যাটসহ বিভিন্ন পৌর টোল মওকুফ করেছি। আগামী মাস থেকে আর কাউকে অবৈধভাবে টোল দিতে হবে না। 

২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ৯টায় উলিপুর মসজিদুল হুদার সামন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে অংশ নিয়ে উপরোক্ত কথাগুলো বলেন কুড়িগ্রাম-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।  

শহরের  সড়কের দুই ধারে দীর্ঘদিনের ময়লা-আবর্জনা জমে থাকায় এলাকায় তীব্র দুর্গন্ধ ও পরিবেশ দূষণের সৃষ্টি হয়। এতে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম বিঘ্ন ঘটছিল।  উলিপুর  পৌর শহরের পর্যন্ত দীর্ঘদিনের পুঞ্জিভূত ময়লার স্তূপ ও জনদুর্ভোগ নিরসনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন      নবনির্বাচিত সংসদ সদস্য কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের  মাহবুবুল আলম সালেহী। নিজ হাতে রাস্তা পরিষ্কার এবং ডাস্টবিন স্থাপনের মাধ্যমে তিনি পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

এ উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, নিয়মিত তদারকি ও জনসচেতনতা বৃদ্ধি পেলে এলাকায় স্থায়ীভাবে পরিচ্ছন্ন পরিবেশ বজায় থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন-জেলা জামায়াতে সহকারী সেক্রেটারী জহুরুল ইসলাম, উলিপুর উপজেলা ভারপ্রাপ্ত আমীর অ্যাডভোকেট কামাল কবির লিটন, জেলা ইউনিটের সদস্য খায়রুজ্জামান, বাজার দক্ষিণ শাখার সভাপতি আব্দুল হালিম, পৌর সেক্রেটারি মাহফুজুর রহমান, আব্দুর রাজ্জাক, উত্তর শাখা সভাপতি সাজেদুল ইসলাম, সেক্রেটারি আশরাফুল সহ উপজেলা শতাধিক নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন