Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৯ জনের একজনের মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩২ পিএম

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৯ জনের একজনের মৃত্যু

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরীর হালিশহরে রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ হওয়া একই পরিবারের নয়জনের মধ্যে রানি আক্তার নামে এক নারী মারা গেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় পৌঁছালে তার মৃত্যু হয়। ৪০ বছর বয়সী রানি আক্তারের শরীর শতভাগ দগ্ধ ছিল।

তার স্বজন জামশেদ আলম জানান, ঢাকায় নেওয়ার পথে কুমিল্লা ক্যান্টনমেন্ট পার হওয়ার পর রানি আক্তার মারা যান।

দগ্ধ অন্যদের মধ্যে রয়েছেন— শাখাওয়াত হোসেন (৪৬), মো. শিপন (৩০), মো. সুমন (৪০), মো. শাওন (১৭), মো. আনাস (৭), মো. আইমান (৯), আয়েশা আক্তার (৪) ও পাখি আক্তার (৩৫)। এদের মধ্যে পাখি আক্তার ও শাখাওয়াতের শরীর শতভাগ পুড়ে গেছে। একজনের শরীর ৮০ শতাংশ, একজনের ৪৫ শতাংশ এবং বাকিদের শরীর ২০-২৫ শতাংশ দগ্ধ হয়েছে।

এর আগে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে হালিশহরের এইচ ব্লকে এসি মসজিদসংলগ্ন হালিমা মঞ্জিল নামে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, চুলা থেকে গ্যাস লিক হয়ে রান্নাঘরে জমে ছিল এবং পরে আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণ ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, বিস্ফোরণের পরপরই ফ্ল্যাটে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী আলমগীর হোসেন জানান, ওই বাসায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির লাইনের সংযোগ ছিল। চুলা থেকে গ্যাস লিক হয়ে জমে থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন