Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় প্রকাশ্যে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে আওয়ামী লীগ

Icon

বগুড়া প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৮ পিএম

বগুড়ায় প্রকাশ্যে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে আওয়ামী লীগ

ভোট-পরবর্তী সময়ে বগুড়ার শাজাহানপুরে দীর্ঘ ১৮ মাস পর প্রকাশ্যে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৬টা ৩০ মিনিটে উপজেলা দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ফের আনুষ্ঠানিকভাবে কার্যক্রমে ফেরার ঘোষণা দেন নেতাকর্মীরা।

উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন। দীর্ঘদিন বন্ধ থাকা কার্যালয়ে প্রবেশ করে তারা পতাকা উত্তোলন করেন এবং সাংগঠনিক কর্মকাণ্ড জোরদারের অঙ্গীকার করেন।

শাজাহানপুর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আলী ইমাম ইনোকি বলেন, সকাল সাড়ে ৬টায় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন। বিভিন্ন মিথ্যা ও বানোয়াট মামলার কারণে অনেক নেতাকর্মী আত্মগোপনে থাকলেও তারা সংগঠন থেকে বিচ্ছিন্ন হননি এবং তাদের মনোবল অটুট রয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, নির্বাহী আদেশের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দলকে নিষিদ্ধ করা সম্ভব নয়। রাজনীতি করা প্রত্যেক নাগরিকের গণতান্ত্রিক অধিকার বলেও মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু জাররা বলেন, পতাকা উত্তোলনের বিষয়টি তাদের জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন