Logo
Logo
×

সারাদেশ

টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় কলেজছাত্রের আত্মহত্যা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৪ পিএম

টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় কলেজছাত্রের আত্মহত্যা

নাটোরের বড়াইগ্রামে নির্বাচনি (টেস্ট) পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বর্ণব রোজারিও নামে দ্বাদশ শ্রেণির এক কলেজশিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে সহপাঠীদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারা মহাসড়ক অবরোধসহ কলেজে ভাঙচুরের চেষ্টা চালায়।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কালিকাপুর এলাকায় নিজ বাড়িতে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে রোজারিও। নিহত বর্ণব রোজারিও উপজেলার সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং কালিকাপুর এলাকার বাসিন্দা।

স্থানীয় ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, আজ রোববার দুপুরে কালিকাপুর এলাকায় নিজ বাড়িতে গলার রশি দিয়ে আত্মহত্যা করে বর্ণব। সহপাঠীদের দাবি, সম্প্রতি প্রকাশিত কলেজের নির্বাচনি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবর শুনে চরম অভিমানে সে আত্মহননের পথ বেছে নেয়।

বর্ণবের আত্মহত্যার খবর ছড়িয়ে পড়লে বিকেলে সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে। তারা বনপাড়া বাজারের প্রধান সড়কে মিছিল করে এবং একপর্যায়ে কলেজের অধ্যক্ষকে দায়ী করে বিভিন্ন স্লোগান দেয়। পরে উত্তেজিত শিক্ষার্থীরা নাটোর–পাবনা মহাসড়ক অবরোধ করে। প্রায় আধাঘণ্টাব্যাপী এই অবরোধের ফলে সড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজের মূল ফটকে পৌঁছে ভাঙচুরের চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন এবং সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি সুমন চন্দ্র দাস জানান, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন