Logo
Logo
×

সারাদেশ

হাটহাজারীতে প্রথম সরকারি সফরে প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৫ পিএম

হাটহাজারীতে প্রথম সরকারি সফরে প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন

বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম–৫ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন শপথ গ্রহণের পর প্রথম সরকারি সফরে হাটহাজারী সফর করেছেন।

২১ ফেব্রুয়ারী শনিবার সকাল ১০টায় হাটহাজারীতে পৌঁছে তিনি সরকারি কর্মকর্তাদের সঙ্গে শহীদ মিনারে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা ও পৌরসভা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে পুনরায় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর প্রতিমন্ত্রী উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। আলোচনা শেষে তিনি বিভিন্ন স্কুলের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মুমিন, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহেদ আরমান, র‍্যাব-৭ হাটহাজারী ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ সাইফুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, সদস্য সচিব গিয়াস উদ্দিন, পৌরসভা বিএনপির আহ্বায়ক মোঃ জাকের, সদস্য সচিব মোঃ ওহিদ, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকিসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ এবং উপজেলা ও পৌরসভার সরকারি কর্মকর্তারা।

সফরকে ঘিরে হাটহাজারীতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন