Logo
Logo
×

সারাদেশ

বরুড়ায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে গণসংবর্ধনা

Icon

কুমিল্লা (বরুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৮ পিএম

বরুড়ায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে গণসংবর্ধনা

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের কুমিল্লার বরুড়ায় আগমন উপলক্ষে গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন- বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম, কুমিল্লা দ. জেলা বিএনপির সদস্য আলহাজ মো. জুনাব আলী, উপজেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, সহ সভাপতি ও বরুড়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. হুমায়ুন কবির পাটোয়ারী, বরুড়া পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার, সিনিয়র সহ সভাপতি ও বরুড়া পৌরসভা সাবেক মেয়র মো. জসিম উদ্দিন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।

বরুড়া পৌরসভা যুবদলের আহ্বায়ক আক্তার হায়দার, যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন চৌধুরী, নাসির উদ্দিন, বরুড়া উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক লিটন পন্ডিত, সাংগঠনিক সম্পাদক মো. তাজিরুল ইসলাম, বরুড়া পৌরসভা ছাত্রদলের সভাপতি তৌকির আলম পাবেল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সাদ্দাম।

বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাফিন আহমেদ, সিনিয়র সহ সভাপতি ইমন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মারুফ হোসেন, সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এদিন বরুড়া উপজেলার  টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে সহস্রাধিক নেতাকর্মী এসে এ ফুলেল শুভেচ্ছা জানান।  

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেন, বরুড়াকে সুন্দর করে সাজাতে আমি সকলের সহযোগিতা চাই। বরুড়া কে সুন্দর একটি মডেল উপজেলা করা হবে ইনশাআল্লাহ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন