Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় স্বামীর সামনে ট্রাকচাপায় গৃহবধূ নিহত

Icon

বগুড়া প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩০ পিএম

বগুড়ায় স্বামীর সামনে ট্রাকচাপায় গৃহবধূ নিহত

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি অসুস্থ ভাইকে দেখে বাড়ি ফেরার পথে গরুবোঝাই ট্রাকের চাপায় নাসিমা বেগম (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার দুপুর আনুমানিক ৩টার দিকে বগুড়া শহরের মাটিডালী এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসিমা বেগম সদরের নামুজা ইউনিয়নের চিঙ্গাসপুর গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী।

নিহতের স্বামী আলমগীর হোসেন জানান, অসুস্থ শ্যালককে দেখতে তারা বগুড়ায় এসেছিলেন। পরে স্ত্রী ও ছোট সন্তানকে নিয়ে গ্রামের বাড়িতে ফিরছিলেন। মাটিডালী এলাকায় পায়ে হেঁটে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী দ্রুতগতির একটি গরুবোঝাই ট্রাক তার স্ত্রীকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্ত্রীর এমন মর্মান্তিক মৃত্যুতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পরে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

স্থানীয়রা জানান, ঘটনাটি খুব দ্রুত ঘটে যায়। ট্রাকটি চাপা দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

বগুড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক গণেন চন্দ্র রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি শনাক্তের জন্য হাইওয়ে পুলিশের বিভিন্ন ইউনিটে বার্তা পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন